
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমার থেকে নিয়ে আসা ৫৫০ ক্যান বিদেশী বিয়ারসহ মালিক ছাড়া একটি মিনি ট্রাক আটক করতে সক্ষম হয়েছে।
কোস্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ৯ জুলাই সোমবার গভীর রাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন-হোয়াইক্যং পাহাড়ী ঢালা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি মিনি ট্রাক তল্লাশী করে মিয়ানমারের তৈরী ৫৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করে। কিন্তু উদ্ধারকৃত বিয়ার, ট্রাকের চালক ও মালিককে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড সুত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত বিয়ার ও ট্রাকের আনুমানিক মূল্য ১২ লক্ষ, ৭৫ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে বিয়ার ও মিনি ট্রাকটি টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.