সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে মাদক ব্যবসায়ী হাফেজ আটক : ১কোটি, ৩২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে মাদক ব্যবসায়ী হাফেজ আটক : ১কোটি, ৩২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ ২ বিজিবি সদস্যরা নাফনদী সীমান্ত এলাকা থেকে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারে জড়িত এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। ধৃত যুবক হচ্ছে, হ্নীলা ইউনিয়ন জাদীমোরা ২৭-নং রোহিঙ্গা ক্যাম্পে সি-ব্লকের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে মোঃ হাফেজ আহমদ (২৫)।

তথ্য সুত্রে জানা যায়, বিজিবি গোপন সংবাদে জানতে পারে রোহিঙ্গা মাদক পাচারকারীরা নাফনদী সাঁতরিয়ে ইয়াবা নিয়ে টেকনাফ উপকূলে অনুপ্রবেশ করছে। সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৭ ডিসেম্বর বিজিবি টহল দলের সদস্যরা শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে হ্নীলা জাদিমোড়া নাফনদীর কিনারা থেকে ১কোটি, ৩২ লক্ষ টাকা মূল্যের ৪৪ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার হতে এক যুবক নাফনদ দিয়ে সাঁতার কেটে জাদিমোড়া সীমান্তে প্রবেশ করার সময় দমদমিয়া বিওপির বিজিবির একটি টহল দল ইয়াবাবর্তী একটি বস্তাসহ উক্ত মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.