
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারী ও ইয়াবা পাচার প্রতিরোধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান যুদ্ধ অব্যাহত রয়েছে। কারবারীদের আইনের আওতাই নিয়ে আসতে প্রতিনিয়ত চলছে সাঁড়াশী অভিযান। তারপরও থেমে নেই ইয়াবা পাচার।
তথ্য সুত্রে দেখা যায় দুই/এক বছর আগে মাদক কারবারে জড়িত এই রকম অনেক যুবক অবৈধ মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বৈধ ব্যবসা করে নতুন জীবন শুরু করেছে। তারপরও থামছেনা ইয়াবা পাচার! কারণ মাদক কারবারে নতুন করে লিপ্ত এক শ্রেনীর ভদ্রবেশী অর্থলোভী অসাধু ব্যক্তি। তারা কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।
তথ্য অনুসন্ধানে আরো দেখা যায়, গোয়েন্দা সংস্থাগুলোর তৈরী কোন তালিকায় তাদের নাম নেই।
এদিকে মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের দমন করতে টেকনাফ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতই কঠোর হচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ইয়াবা পাচার। সেই সুত্র ধরে ১০ নভেম্বর ভোরে টেকনাফ ২ বিজিবি সৈনিকেরা অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, ১০ নভেম্বর ভোরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সাবরাং খুরের মুখ অস্থায়ী পোস্টের জওয়ানেরা সাবরাং উপকূলীয় ঝাউ বাগানে অভিযান চালিয়ে বড় একটি ইয়াবার বস্তা। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৮ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.