টেকনাফ নাফনদী থেকে মালিক বিহীন ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ পিবিজিএম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদে টেকনাফস্থ ট্রানজিট ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে মায়ানমার থেকে ট্রানজিট ঘাট দিয়ে ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদে বিজিবির টহলদল সেখানে ওঁৎ পেতে থাকে। এতে ৪/৫ জন ইয়াবা পাচারকারী ট্রানজিট ঘাটের কাছাকাছি আসলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার একটি প্যাকেট নদীতে ফেলে পালিয়ে যায়। এ সময় নদীতে মাছ শিকাররত টেকনাফ পৌরসভার উত্তর চৌধুরীপাড়া এলাকার নূরে আলমের ছেলে মোঃ শরীফ হোসেন (২০), একই এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (১৮) ও মোঃ নবীর ছেলে নূর মোহাম্মদ (১৯) জেলেরা নদী থেকে ইয়াবার একটি প্যাকেট পেয়ে বিজিবি অধিনায়কের নিকট হস্তান্তর করে। পরে বিজিবি উক্ত প্যাকেট ব্যাটালিয়ন সদরে গণনা করে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবা ট্যাবলেট সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানায় বিজিবি অধিনায়ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.