সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে মোটর শোভাযাত্রায় নব গঠিত টেকনাফ পৌর যুবলীগ

টেকনাফে মোটর শোভাযাত্রায় নব গঠিত টেকনাফ পৌর যুবলীগ

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

বাংলাদেশ আওয়ামী-যুবলীগের টেকনাফ পৌর শাখার আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে অবশেষে ২৮ জানুয়ারী টেকনাফ উপজেলা যুবলীগের আওতাধীন, কক্সবাজার জেলা যুবলীগের সুপারিশক্রমে টেকনাফ পৌরসভা যুবলীগের ৬ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে আহবায়কের স্থান পেয়েছেন বর্তমান উপজেলা যুবলীগের সংগ্রামী সহ-সভাপতি যুবসমাজের অহংকার যুবনেতা তোয়াক্কুল হোসেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে: টেকনাফ উপজেলা যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুবনেতা রেজাউল করীম রেজা, টেকনাফ উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক, টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর হোসন আহমদ, টেকনাফ পৌরসভার ৯ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর যুব সমাজের অহংকার সংগ্রামী যুব নেতা নুরুল বশর নুরশাদ, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র, তরুণ উদীয়মান যুবনেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ রাজপথের লড়াকু সৈনিক মোহাম্মদ আবদুল্লাহ, যুবনেতা দেলোয়ার হোসেন মুন্না।

পৌরসভা যুবলীগের এই নব-গঠিত কমিটি ঘোষণা হওয়ার পর টেকনাফ পৌরসভার আনাচে-কানাছে সর্বস্তরের যুব সমাজ, তরুণ মেধাবী ছাত্রদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উদ্দীপনা। এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে ২৯ জানুয়ারী বিকাল ৩টায় নব-গঠিত কমিটিকে বরণ করতে টেকনাফ পৌরসভার ৯টি ওয়ার্ডের তৃণমুলের যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দরা প্রায় শতাধীক মোটর সাইকেল নিয়ে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এসে সমবেত হয়।

এরপর বিকাল ৪ ঘটিকার সময়, টেকনাফ উপজেলা যুবলীগের সংগ্রামী সফল সভাপতি, সাবেক ছাত্রনেতা, নুরুল আলম চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবিরের নেতৃত্বে উপজেলা ও পৌরসভা যুবলীগ-ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মিদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে শত শত মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে দমদমিয়া কেয়ারী ঘাট এলাকায় তাদেরকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে শত শত মোটর সাইকেল নিয়ে শুরু হয় বিশাল শোভযাত্রা। এসময় সকলের মুহুর্মুহু শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে টেকনাফ পৌর শহরের প্রধান সড়ক গুলো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.