গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল চাষী পুরস্কার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় “স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. রফিক উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা সুপারভাইজার আবসার উদ্দিন, সোনারতরী মৎস্যজীবি সমিতির সভাপতি আব্দুস সালাম, মৎস্যজীবি সমবায় সমিতি আব্দুস সালাম, সফল চিংড়ি চাষী মো. মার্কিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার জহির আহমদ, জাইকা কর্মকর্তা ত্রিপুন চাকমা।
আলোচনা সভা শেষে সফল চিংড়ি চাষী মো. মার্কিন ও সফল মৎস্যচাষী মো. এমদাদ হোসেনকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এর আগে উপজেলা পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. রফিক উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সহ অতিথিবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.