সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান ১৭ হাজার ইয়াবা উদ্ধার : আটক ৩

টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান ১৭ হাজার ইয়াবা উদ্ধার : আটক ৩

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদক খ্যাত টেকনাফে উপজেলায় র‍্যাব সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে, এক কোটি টাকা মূল্যের প্রায় ১৭ হাজার ইয়াবাসহ তিন জনকে মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে।

তথ্য সুত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বাহাছড়া শামলাপুর বাজার এলাকা থেকে ৮ হাজার ৭২০ পিস ইয়াবাসহ দুই জন কারবারীকে আটক করা হয়।

অপরদিকে র‍্যাব-৭ টেকনাফ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা টেকনাফ পৌর শহর পল্লীবিদ্যুৎ অফিসের পূর্ব পাশে কে কে পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে, ৭ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ইয়াবাসহ ধৃত মাদক কারবারীরা হচ্ছে, টেকনাফ সদর লম্বরী এলাকার আব্দুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার (২৯), মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের পুত্র, মোঃ মাহামুদুল হক (২৩), টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরান পল্যানপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র আব্দুর রাজ্জাক (২৩)।

উক্ত অভিযান গুলোর সত্যতা নিশ্চিত র‍্যাব-৭ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, টেকনাফ উপজেলার শামলাপুর বাজারস্থ মোবারক মেডিক্যাল স্টোর এর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সিএনজি যোগে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, অস্থায়ী শাপলাপুর ক্যাম্পের একটি দল মেজর মোঃ আনিছুল হক এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১টার সময় চেকপোষ্ট স্থাপন করে এক মহিলাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে একইদিন বিকাল ৪টার দিকে র‌্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ মির্জা শাহেদ মাহতাব (বিএন) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাক নামে আরেকজন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদক পরবর্তী কার্যক্রম ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অপরাধীদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.