
বন্দুক যুদ্ধে গ্যাস সিলিন্ডারে গুলি লেগে গাড়িতে আগুন ধরে যাওয়া গাড়ী
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ মাদক পাচারকারী নিহত এবং ১টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৪ আগষ্ট গভীর রাত তিনটার দিকে টেকনাফ বাজার থেকে আসা একটি মাইক্রো বাস তল্লাশী করার জন্য দাঁড়াতে বললে, মাইক্রো বাসে থাকা মাদক কারবারীরা র্যাবের নির্দেশ না মেনে পালানো চেষ্টা করে।
র্যাব সদস্যরা গাড়ীটি দাওয়া করলে টেকনাফ পল্লী বিদুৎ অফিসের সামনে এসে গাড়ীতে থাকা মাদক পাচারকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে, র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এই সময় মাইক্রো বাসের পিছনে গ্যাস সিলিন্ডারে গুলি লেগে গাড়িতে আগুন ধরে যায়, তারপর র্যাব সদস্যরা টেকনাফ ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
সূত্রে আরো জানা যায়, র্যাব সদস্যরা আগুনে পুড়ে গাড়ীটি তল্লাশী করে ৬৮ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন, কক্সবাজার র্যাব-৭ কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি আরো বলেন ইয়াবা বহনকারী মাইক্রো বাসটি আরো ৪/৫ জন ইয়াবা কারবারী ছিল।
বন্দুক যুদ্ধ চলাকানীন সময়ে উক্ত অপরাধীরা কৌশলে পালিয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.