সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে শীর্ষ মানবপাচারকারী আটক

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী আটক

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী আটক

টেকনাফে শীর্ষ মানবপাচারকারী আটক

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :

কক্সবাজার জেলার সীমান্ত উপজেলার টেকনাফে এক শীর্ষ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। সে টেকনাফ সাবরাং ইউনিয়নের খূরেরমূখ এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ ইসমাইল (৩৫) বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ২ নভেম্বর সোমবার ভোরে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে সাবরাং কোয়াইংছড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ মোঃ ইসমাইলকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.