সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে সাগর উপকূল ১০ ঘন্টার ব্যবধানে এক স্কুল ছাত্রসহ ২ যুবকের লাশ উদ্ধার

টেকনাফে সাগর উপকূল ১০ ঘন্টার ব্যবধানে এক স্কুল ছাত্রসহ ২ যুবকের লাশ উদ্ধার

গিয়াস উদ্দিন ভূলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরদ্বীপ সাগর উপকূলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকা থেকে পর পর ২টি লাশ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে চলছে আলোচনা সমালোচনা।

তথ্য সুত্রে দেখা যায় একজন টমটম চালক, অন্যজন ১৫ বছর বয়সি স্কুল ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ গুলো উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং হারিয়াখালীর বেড়িবাঁধ এলাকায় এক যুবকের মৃতদহের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মোঃ ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মুখে আঘাতের চিহ্ন থাকলেও বড় ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত যুবক সাবরাং কচুবনিয়ার মৃত জালাল আহমদ বৈদ্যের পুত্র মোঃ হেলাল (১৮) বলে জানা গেছে। সে একজন টমটম চালক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপরদিকে সন্ধ্যা ৬টার দিকে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একই পয়েন্ট সংলগ্ন সাগরে স্থানীয় জেলেরা টানা জালে এক যুবকের মৃতদেহ পায়। সে সাবরাং ইউনিয়নের কোয়াংছড়ি পাড়ার মিয়া হোছনের পুত্র মোঃ মিজান (১৫) বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উদ্ধারকৃত যুবক চকরিয়া কোরক বিদ্যাপিঠের ৭ম শ্রেণীর ছাত্র বলে পারিবারিক সূত্র জানায়। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই নৃশংস মৃত্যুর কারণ নিয়ে স্থানীয় জনমনে নানা আলোচনা চলছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, এলাকাবাসী সুত্রে খবর পেয়ে সকালে এবং সন্ধ্যায় পুলিশ সদস্যরা লাশ ২টি উদ্ধার করে। তিনি আরো বলেন এই মর্মান্তিক ঘটনার আসল রহস্য খুঁজে বের করা হবে। পাশাপাশি কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতাই নিয়ে আসবো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.