কক্সবাজার জেলার টেকনাফে ১০ হাজার ইয়াবা এবং বিপুল পরিমাণ চোরাই সিগারেট জব্দ করেছে বিজিবি।
জানা যায় টেকনাফে ১০ হাজার ২শ ১১ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান উপ-পরিচালক ও মেডিকেল অফিসার মোঃ আজহারুল আলম জানায়, ৪ নভেম্বর বুধবার সকাল ১০ টার দিকে দমদমিয়া বিওপির টহলদল চেকপোষ্টে কক্সবাজারগামী বাসে তল্লাশী চালিয়ে ১০ হাজার ২শ ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ৬৩ হাজার ৩শ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ট্যাবলেট সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
এদিকে ১৫ লাখ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ চোরাই সিগারেট জব্দ করেছে বিজিবি। ২ বর্ডার গার্ড বিজিবি সুত্র জানায়-৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফস্থ ২ নং ব্যাটেলিয়ানের হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন হ্নীলা বাসষ্টেশনের ভাই ভাই মার্কেটের একটি গুদামে অভিযান চালিয়ে মিয়ানমারের চোরাই সিগারেট ৪শ ৩০ কার্টুন, এমজি সিগারেট ২শ কার্টুন, বিপুল পরিমাণ ছোট, বড়, মাঝারি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিকমূল্য ১৪ লাখ ৯৯ হাজার ৪শ টাকা। আটককৃত এসব চোরাই সিগারেট হ্নীলা শুল্ক গোদামে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.