সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

টেকনাফে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়েরর সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমদের নেতৃত্বে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৮টায় উপজেলা আদর্শ কেজি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আইয়ুব বাঙ্গালী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমেদ, মুক্তিযোদ্ধের সংগঠক মাষ্টার আব্দুস শুকুর, জহির হোসেন এমএ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈন উদ্দিন খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবছার উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপূর্ণ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ বোস, টেকনাফ থানার তদন্ত (ওসি) শেখ আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আলম বাহাদুর সহ মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুপুরে মসজিদ, মন্দির ও ক্যাংয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। সন্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.