সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফে ২০ হাজার ইয়াবা ও কারেন্ট জালসহ ট্রলার উদ্ধারঃ আটক ১

টেকনাফে ২০ হাজার ইয়াবা ও কারেন্ট জালসহ ট্রলার উদ্ধারঃ আটক ১

Handcuff - 17 (c)গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে কোস্টগার্ড ও পুলিশের পৃথক অভিয়ানে ২০ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ একটি ফিশিং ট্রলার উদ্ধার করা হয়েছে। এ অভিযানে এক মিয়ানমার নাগরিককে অটক করা হয়।

শাহপরীরদ্বীপ কোস্টগার্ড ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার লিটন মিয়া জানান, ২১ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের জওয়ানরা বঙ্গোপসাগরে সন্দেহজনক ট্রলার ধাওয়া করলে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া ঘাটে ভিড়িয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও কারেন্ট জালসহ একটি ট্রলার উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবা, কারেন্টজাল ও ট্রলারের আনুমানিক মূল্য সাড়ে ৭৭ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি।

অপরদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, একই দিন ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই কাঞ্চনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা জাদীমোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইযাবাসহ মিয়ানমারর আকিয়াব মংডু এলাকার মৃত কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০)কে আটক করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। আটককৃত মিয়ানমার নাগরিককের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.