
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৭ সমাপনি অনুষ্টান ও ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারী বুধবার রাত ৯টার দিকে উক্ত টুর্ণামেন্ট পরিচালনা কমিটির বিশাল আয়োজনের মধ্যে দিয়ে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একদিকে অংশ গ্রহন করেন হ্নীলা ইউনিয়নের অন্ধকার আলো গ্রুপ জামাল+আমিন জুটি অপরদিকে অংশ গ্রহন করেন টেকনাফ পৌরসভার ৯নং ওযার্ড দক্ষিণ জালিয়া পাড়া এম এস ব্রাদার্সের সেরাটিম সাধ+মিজবাহ জুটি। এই চির প্রতিদন্ধি দুই দলের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার এম এস ব্রাদার্স জুটিকে হারিয়ে অলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৭ আসরের চ্যাম্পিয়ন হয়েছেন হ্নীলা ইউনিয়নের অন্ধকার আলো গ্রুপের সেরাটিম জামাল+আমিন জুটি। টুর্ণামেন্টের ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন জালিয়া পাড়া এম এস ব্রাদার্সের সেরা খেলেয়ার সাধ।
উক্ত খেলায় সভাপত্বিত করেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ক্রীড়া ব্যক্তিত্ব যুবক রাসেল উদ্দন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সমিতির সভাপতি মো: আলম বাহাদুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ফরহাদুজ্জামান, নব-গঠিত টেকনাফ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে-রেজাউল করিম রেজা, টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হোসন আহম্মদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, মেধাবী ছাত্রনেতা, টেকনাফ উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব তরুণ ও যুব সমাজের প্রিয় মুখ মো: আবদুল্লাহ।

উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো: আলমগীর, রফিক, এহানু, ফারুকসহ টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুব সমাজ ও যুবলীগ-ছাত্রীলীগের নেতাকর্মীরা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জয়ী দলকে নগদ ৮হাজার টাকাসহ চ্যাম্পিয়ন ট্রপি এবং পরাজিত দলকে নগদ ৪ হাজার টাকাসহ রানার্সাপ ট্রপি হাতে তুলে দেন অতিথিরা।
অপরদিকে অলিয়াবাদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজকের সদস্যরা নব-গঠিত টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক কমিটিকে বিশাল সংবর্ধনার মাধ্যমে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে, অজস্র ভালবাসায় বরণ করে নেন। পুরস্কার বিতরণের আগে অতিথিরা খেলোয়ারদের উদ্দেশ্যে গঠনমূলক ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।
তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। কারন বর্তমান যুব সমাজ,ছাত্র সমাজ এবং আগামী প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে খেলাধুলার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আগত অতিথিরা আরো বলেন, এই খেলাধুলা ধরে রাখার জন্য তাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.