কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে আবারো জইল্যারদ্বীপ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদময়িা বিওপির একটি বিশেষ টহলদল টেকনাফ জইল্যারদ্বীপ এলাকায় মাদকের চালান আনার খবরে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবা ট্যাবলেটসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.