সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ নাফ শান্তি সংসদের উদ্যোগে ট্যালেন্ট সার্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও ইউএনওর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফ নাফ শান্তি সংসদের উদ্যোগে ট্যালেন্ট সার্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও ইউএনওর বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Giasuddin 30-10-15 (news & 2pic) f1  (1)গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:

নাফ শান্তি সংসদের উদ্যোগে টেকনাফ উপজেলার ট্যালেন্ট সার্চ বৃত্তি পরিক্ষা/২০১৪ ইং সনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ বিতরণ ও টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিনের বিদায় অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টার দিকে টেকনাফ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে নাফ শান্তি সংসদের প্রধান উপদেষ্টা ও টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক শামসুল আলমের সভাপতিত্বে ও সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নাফ শান্তি সংসদের সভাপতি মাষ্টার নেজাম উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইডেন কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোঃ আলম বাহাদুর, টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, রেড ক্রিসেন্ট কর্মকর্তা আব্দুল মতিন, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, মাষ্টার নুরুল আলম, মাষ্টার শাহদাত আলী, মাষ্টার হাবিব উল্লাহ, নাফ শান্তি সংসদের সহ-সভাপতি মাষ্টার ছৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মাষ্টার মুফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাষ্টার আব্দুল মালেক, মাষ্টার আলী জোহার, মাষ্টার মোঃ ইসহাক, অভিভাবক ও শিক্ষানুরাগী শহিদুল ইসলাম, অভিভাবক মুজিবুর রহমান ও মোঃ আলী প্রমূখ।

Giasuddin 30-10-15 (news & 2pic) f1  (2)উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ইউএনও শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, নাফ শান্তি সংসদের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত সনদ বিতরণ অনুষ্টানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এমনিতেই টেকনাফের শিক্ষার হার ২৭% কাছাকাছি এবং ধীরে ধীরেই এই হার বৃদ্বি পাচ্ছে এধরনের উদ্যোগ আগামীতে দলমত-নির্বিশেষে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হলে টেকনাফের শিক্ষার হার আরও বৃদ্বি পাবে। সু-শিক্ষা গ্রহণের মাধ্যমে একদিন এই শিক্ষার্থীরা এই এলাকার সুনাম উজ্বল করবে। পাশাপাশি তিনি আরও বলেন, উপজেলা ভিত্তিক সরকারিভাবে যে সমস্ত শিক্ষামূলক অনুষ্টানের আয়োজন করা হয় সে সমস্ত অনুষ্টানে শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য বেসরকারী শিক্ষক/ শিক্ষিকাদের প্রতি আহবান জানান।

অনুষ্টান শেষে বিদায়ী ইউএনওকে ক্রেষ্ট প্রদান ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.