সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফ পুলিশের অভিযানে এক অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী আটক

টেকনাফ পুলিশের অভিযানে এক অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী আটক

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফে মুক্তিপণ আদায় করার জন্য দুইদিন আগে এক শিশুকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী দলের সদস্যরা। অবশেষে টেকনাফ থানা পুলিশের সাহসী অভিযানে সেই অপহৃত শিশু আলী আহম্মদ (৬)কে অক্ষত অবস্থায় ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অপহরণ কারী নরপশু তোফায়েল (২৩)কে।

সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় টেকনাফ সাবরাং ইউনিয়ন গুচ্ছগ্রাম এলাকায় নিজ বাড়ীর পাশে শিশু আলি আহাম্মদের সমবয়সী আরো কয়েক জন শিশুর সাথে খেলাধুলা করছিল। এই সময় ওৎপেতে থাকা অপহরণকারী নরপশু ইসমাইল, তোফায়েল, বেলাল পরস্পর যোগ সাজসে শিশু আলী আহাম্মদকে মুখ চেপে জোর করে টেনে হিচঁড়ে নিয়ে যায়।

এই সময় তার খেলার সাথীরা ভয়ে সবাই চুপ। বেলা গড়িয়ে বিকাল হলেও আলী আহম্মদ বাড়ী না ফেরায় তার মা বাবা সবাই খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণকারী ইসমাইল ফোন করে আলী আহাম্মদের পিতা আবু তাহেরকে। প্রথমে দাবী করে ছেলেকে জীবিত ফেরৎ পেতে চাইলে পাঁচ লাখ টাকা। গরীব হতভাগ্য পিতা আবুতাহের কোথায় পাবে এত টাকা !

শুরু হয় পরিবারে কান্নার রোল। স্থানীয় লোকজনের সহায়তায় রাতে আসে টেকনাফ থানায়। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে কোন রকমে ছেলে অপহরণের পুরা বিষয় খুলে বলে আমার কাছে। অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী আটক করার দায়িত্ব দিই এস আই নুরুল আমিনকে। অবহিত করি পুলিশ সুপার স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল স্যারকে। স্যারদের দিক নির্দেশনা ও মনিটরিং এ মোবাইল ট্রেকিং এর মাধ্যমে অপহৃত ও অপহরণ কারীদের অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে ২২ মার্চ বুধবার রাত সোয়া ১১ টায় নয়া শরণার্থী ক্যাম্পের সামনে থেকে উদ্ধার করা হয় শিশু অালী অাহাম্মদকে। আটক করা অপহরণ চক্রের সদস্য তোফায়েলকে। তোফায়েল সাবরাং কচুবুনিয়া সাকিনের আবদুর রহিমের ছেল।

হারানো ধন ফিরে পেয়ে আলী আহাম্মদের পিতা আবু তাহের ও মা হাসিনা আক্তারের চোখে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.