সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ পৌর আওয়ামীলীগের নির্বাচনী গণসংযোগ কর্মসূচী পালিত

টেকনাফ পৌর আওয়ামীলীগের নির্বাচনী গণসংযোগ কর্মসূচী পালিত


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ কর্মসূচী পালন করেছে টেকনাফ পৌরসভা আওয়ামীলীগ।

৩ অক্টোবর বুধবার বিকাল ৫টায় টেকনাফ উপজেলা আওয়ামীলীগের কার্যালয় হতে নৌকা প্রতীকের গণসংযোগ কর্মসূচী পালন করা হয়।

র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজ্বী মোঃ ইসলাম। বিশেষ অতিথি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর। এদিকে গণসংযোগ শুরু হওয়ার আগে টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে প্রায় ৩ শতাদিক নেতাকর্মী নৌকা প্রতীকের র‍্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

গণসংযোগকালীন নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার পক্ষে ভোট দিতে জনসাধারনকে উব্দুদ্ধ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.