সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / টেকনাফ বিজিবির ৪০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ বিজিবির ৪০ হাজার ইয়াবা উদ্ধার

Yabaগিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে মালিক বিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)।

১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদের নেতৃত্বে লেদা বিওপি চৌকির জওয়ানরা গোপন সংবাদে লেদা বিওপির সামনে যাত্রীবাহী একটি চাঁদের গাড়ীতে তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানায়।

উদ্ধারকৃত ইয়াবা সমূহ বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.