
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় ফের সড়ক দুর্ঘটনা, নোয়াখালী থেকে বেড়াতে আসা ৩ পুলিশ কনেস্টবল আহত।
তথ্য সুত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারী দুপুর ১টার সময় টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মটর বাইকের সাথে মহেশখালী পাড়ার ট্রারনিং পয়েন্ট আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্রে আরো জানা যায়, উক্ত ঘটনায় মটর বাইকে থাকা ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। আহত ৩ যুবক হচ্ছে, পুলিশ কনস্টেবল জিয়াউল (২৪), সাব্বির (২১), ফারুক (২৫)।
সূত্রে আরো জানা যায়, কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর পুলিশ সদস্য সাব্বির ও ফারুক দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করে।
পুলিশ সদস্য জিয়াউল সদর হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর কক্সবাজার পুলিশ লাইনে আছে। তার কন্ট্রাক নাম্বারে যোগাযোগ করে জানা যায়, তারা তিনজন নোয়াখালী জেলায় কর্মরত পুলিশ সদস্য। তারা কক্সবাজারে ও টেকনাফে বেড়াতে এসেছিল।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর আহত ফারুক ও সাব্বির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় পুলিশ সদস্য জিয়াউল।
এদিকে খবর শুনে টেকনাফ মডেল থানার এস আই দিপক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে মুখোমুখি সংঘর্ষে ধুমড়ে মুছড়ে যাওয়া একটি মটর বাইক ও একটি টমটমটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.