সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস ও মোটর বাইক মুখোমুখী সংঘর্ষ নিহত-১

টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস ও মোটর বাইক মুখোমুখী সংঘর্ষ নিহত-১


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
টেকনাফ সড়কে স্পেশাল সার্ভিস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটর আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।

জানা যায়, ৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস (কক্সবাজার-জ-১১-০১৮৯) জাদিমোরা ওমর খালের উপরের ব্রীজ অতিক্রমের সময় টেকনাফগামী একটি মোটর সাইকেল (কক্সবাজার-হ-১১-৪৩৭৩) কুলাল পাড়ার মীর কাশেমের পুত্র মুহিবুল আলম (২৬) অতিক্রম করার সময় অসাবধানতাবশত বাসের সাথে সজোরে ধাক্কা লেগে অজ্ঞান পড়ে রক্তাক্ত হয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজন ও বাসের যাত্রীরা নেমে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সড়ক দুঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত টেকনাফ হাসপাতাল থেকে নিহত পরিবারের সদস্য লাশটি বাসায় নিয়ে গেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.