সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / টেক্সাসে গির্জায় গোলাগুলিতে নিহত ২

টেক্সাসে গির্জায় গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বন্দুকধারী সেখানে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। পরে অবশ্য গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। খবর বিবিসির।

হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ করে উঠে দাঁড়ান। এরপ তিনি একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে গির্জায় প্রার্থনার সময় ওই হামলার ঘটনা ঘটে।

গির্জায় গোলাগুলির ঘটনায় দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই গোলাগুলির ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করেছেন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.