সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত – টিম ঢাকা চ্যাম্পিয়ন

ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত – টিম ঢাকা চ্যাম্পিয়ন

ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত - টিম ঢাকা চ্যাম্পিয়ন https://coxview.net/wp-content/uploads/2025/12/Sports-Travel-Zone-12.jpg

 

প্রেস বিজ্ঞপ্তি :
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন এর আয়োজনে নগরীর সিকো এরিনা স্পোর্টস গ্রাউন্ড এ ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫, বুধবার (২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়। ট্রাভেল জোন টিম চট্টগ্রাম ব্রাঞ্চ, ট্রাভেল জোন টিম ঢাকা ব্রাঞ্চ, ট্রাভেল জোন টিম আবুধাবী ব্রাঞ্চ ও ট্রাভেল জোন টিম দুবাই ব্রাঞ্চ এতে অংশগ্রহন করে।

এতে ট্রাইবেকারে ট্রাভেল জোন টিম ঢাকা ব্রাঞ্চ ২-১ গোলে টীম ট্রাভেল জোন টিম আবুধাবী ব্রাঞ্চকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় অসাধারণ নৈপূণ্যের জন্য চ্যাম্পিয়ন টিমের সাইফুল সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন টিম ঢাকা ব্রাঞ্চের অন্যান্য সদস্যরা হলেন কাজী আবদুল হক শাহিদ, মোহাম্মদ ওবায়দুর রহমান, সহিদুল ইসলাম চৌধুরী বাবু, কাজী যোয়া, মোহাম্মদ রাকিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন হিমেল,ফয়সাল খান রাসিন প্রমূখ।


প্রধান অতিথি হিসেবে ট্রাভেল জোনের চেয়ারম্যান আকতার হোসেন বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আবদুল মান্নান, ট্রাভেল জোনের পরিচালক শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার যথাক্রমে মোঃ মোজাহেদ হোসেন মিঠু, মোহাম্মদ ইব্রাহিম ও কাজী মোহাম্মদ আবদুল হক সাহিদ। ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ এর ফুড স্পন্সর ছিলেন ট্রাভেল জোনের মোহাম্মদ রাশেদ।


ট্রাভেল জোন বিমান পরিষেবায় এক অনন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রম সহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই ট্রাভেল জোনের সর্বোচ্চ অঙ্গীকার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.