সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ডঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে সিএনজি উল্টে আহত – ৫

ডঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে সিএনজি উল্টে আহত – ৫

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁও-চৌফদন্ডী সড়কে চালকের অসাবধানতার কারণে দ্রুত গতিতে গাড়ী চালানোর সময় সিএনজি উল্টে ৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৬ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের মাইজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বর্বতী ত্রিমুখী পয়েন্টে টানিং করার সময় উল্টে যায় সিএনজিটি। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। ঐ গাড়ীটির সামনে গ্লাসসহ বেশ কিছু অংশ ভেঙ্গে যায়। তৎমধ্যে দুইজন যাত্রীর অবস্থা গুরুতর হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানান, অন্য গাড়ীর যাত্রী শিক্ষার্থী আসমাউল হুসনা ছোটমনি।

উল্লেখ্য যে, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন উপসড়কে অল্পবয়সী ও অদক্ষ চালকরা চালাচ্ছে তিন চাকার যানবাহন। বহু চালকরা তাদের সাইট কোনটি সেটিও চিনেনা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.