ক্রীড়া প্রতিবেদক :
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী হয়েছেন। ১৩ মে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ড.অনুপম সাহাকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ১২ মে সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনার জবাবে বিদায়ী এডিসি ড. অনুপম সাহা বলেন-দেশের অন্যান্য চাইতে কক্সবাজারের ক্রীড়াঙ্গন অনেক সমৃদ্ধ। কক্সবাজারের ক্রীড়াঙ্গনের সাথে থাকতে থাকতে দেড়টা বছর কাটিয়ে দিলাম, কখনো একাকীত্ব ফিল করিনি। যেখানে যাইনা কেন কক্সবাজারের এই মধুর স্মৃতিগুলো আজীবন মনে থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল নাসের, ডিএসএ সহ-সম্পাদক আবছার উদ্দিন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-ডিএসএ যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, শফিকুর রহমান কোম্পানী, আজমুল হুদা, খালেদ আজম বিপ্লব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার খালেদা জেসমিন। পরে বিদায়ী অতিথিকে ডিএসএ কর্মকর্তাগণ ডিএসএ’র পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল স্তবক তুলে দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.