সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ডিমের উপর “আল্লাহু” লিখা নাম

ডিমের উপর “আল্লাহু” লিখা নাম

নিজস্ব প্রতিবেদক; কক্সভিউ :

মহান পবিত্র কোরআন শরীফের আল নমল সূরার একটি আয়াতে বলেছেন, “ফা তাবেরো ইয়া ওনিল আবছার”। “হে জ্ঞানী লোকেরা তোমরা আল্লাহর উপদেশ পালন করো”।
পবিত্র কোরআন-এর আরেকটি আয়াতে বলেছেন, “ইন্নালাহ আলা কুল্লি শাইন ক্বাদির”। “আল্লাহ সর্বশক্তিমান”।

পৃথিবীর সৃষ্টিকর্তার মানব জাতিকে কতই না বিস্ময় দেখিয়েছেন। যুগে যুগে দুনিয়াতে তাঁর বিস্ময়ের বহি:প্রকাশ ঘটিয়েছেন। জানান দিয়েছেন সৃষ্টিকর্তা বলে একজন আছেন। তাঁকে স্মরণ কর, তাঁর ইবাদত-বন্দেগী কর, তাঁর আদেশ পালন কর।

এমনই আরেকটি বিস্ময় ঘটেছে ডিমের উপর “আল্লাহু” লিখা নাম। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বড়বাজারে মুদি দোকান সফি স্টোরে এক ক্রেতা ডিম কিনতে গেলে হঠাৎ চোখে পড়ে ডিমের উপর “আল্লাহু” লিখা নামটি। মুহূর্তের মধ্যে শত শত উৎসুক জনতা ভিড় করেন বিস্ময়কর ডিমটি এক নজর দেখার জন্য। শিউরে ওঠেন উপস্থিত সকলেই। বলে ওঠেন “আল্লাহু আকবর”। অনেকেই একটু আলতো করে ধরে দেখেন আবার কেউ কেউ ইশারায় চুমু খান।

দেখা গেছে, সফি স্টোরে অনেক ডিমের মধ্যে একটি ডিমে খুদাই করা “আল্লাহু” লিখা নাম। কিছুক্ষণ পর দোকানের মালিক সফি ডিমটি নিয়ে কক্সভিউ’র অফিসে হাজির হন। এসময় শত শত উৎসুক জনতা ভিড় করেন ডিমটি এক নজর দেখার জন্য।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.