সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ডেঙ্গু কেড়ে নিলো কক্সবাজারের মেধাবী ছাত্রী নুশাং এর প্রাণ

ডেঙ্গু কেড়ে নিলো কক্সবাজারের মেধাবী ছাত্রী নুশাং এর প্রাণ

ছবি : পিতা মংবা’র সাথে কন্যা নুশাং।

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মরণঘাতি ডেংগু কক্সবাজারের মেধাবী ছাত্রী উকিনো নুশাং (১৯) এর প্রাণ কেড়ে নিয়েছে। নুশাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

পরিবার জানায়, কয়েকদিন আগে উকিনো নুশাং রাখাইন ক্যাম্পাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর কয়েকদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হলে কক্সবাজারে বাসায় চলে আসে। ২৬ জুলাই থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় নুশাং এর স্বাস্থ্যের অবনতি হলে চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে প্রেরণের পরামর্শ দেন।

চিকিৎসকদের পরমর্শ মতে, শনিবার ২৭ জুলাই বেলা দু’টায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে রিলিজ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে নুশাং দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নুশাং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রধান সহকারী, বিশিষ্ট গবেষক, লেখক ও শহরের কৃষি অফিস সংলগ্ন এন্ডারসন রোডের বাসিন্দা মংবা অং মংবা ও জনতা ব্যাংকের কর্মকর্তা মা মা চিং এর একমাত্র কন্যা। নুশাং জেএসসি, এসএসসি ও এইসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছিল। নুশাং-ই কক্সবাজার জেলার এবছেরর প্রথম নাগরিক, যাকে মরণঘাতী ডেঙ্গু পৃথিবী থেকে বিদায় করে দিলো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.