সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ, লন্ডভন্ড সৌদির তেল স্থাপনা

ড্রোন হামলায় ব্যাপক বিস্ফোরণ, লন্ডভন্ড সৌদির তেল স্থাপনা

সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকোর দু’টি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনা দু’টিতে ব্যাপক বিস্ফোরণে আগুন লেগে লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির তেল স্থাপনায় এ হামলার ঘটনা ঘটেছে।

মাধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথিরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.