
হুসেইন মুহাম্মদ এরশাদ। ফাইল ছবি।
তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস নেই উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
৩ জানুয়ারি, শনিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এ কথা বলেন। খবর ইউএনবি।
এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাথে ন্যায়-বিচার করেনি।’
জাপা চেয়ারম্যান জানান, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টির প্রার্থী দিবে।
জাপাকে শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই দল সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও মানুষকে পুড়িয়ে মারার রাজনীতিতে বিশ্বাস করে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের ব্যাপারে এরশাদ বলেন, ‘আগে রায় ঘোষণা হোক।’ সূত্র:ফাওজিয়া ফারহাত অনীকা-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.