কামাল শিশির; রামু :
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ৫ দিনের সরকারি সফরে ভারত গেছেন।
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র নেতৃত্বে তিনি ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে নেতৃবৃন্দ প্রথম তিনদিন তৃতীয় বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল-কলকাতায় অংশ গ্রহণ করবেন। পরদিন থেকে মোম্বাইতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রদর্শনি ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন এবং দার্জিলিং এ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।
সফর শেষে আগামী ১১ ফেব্রুয়ারি সাইমুম সরওয়ার কমল এমপিসহ প্রতিনিধিদল দেশে ফিরবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.