সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য মন্ত্রী হাসানুল ইনু’ কে শুভেচ্ছা জানালেন- পেকুয়ার সংবাদকর্মী ছগির আজগরী

তথ্য মন্ত্রী হাসানুল ইনু’ কে শুভেচ্ছা জানালেন- পেকুয়ার সংবাদকর্মী ছগির আজগরী

Shagir 05-11-2015 (2news 3pic) f1 (3)বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী জাসদ নেতা হাসানুল হক ইনু’ কে শুভেচ্ছা জানিয়েছেন পেকুয়ার সংবাদকর্মী দৈনিক সমুদ্রবার্তা’র স্টাফ রিপোর্টার সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী। ৫নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সমুদ্রপাড়ের অভিজাত হোটেল কক্স টু’ ডে মিলনায়তনে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এ শুভেচ্ছা জানান। এসময় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) পেকুয়া শাখার সভাপতি, দৈনিক সমুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী তার এলাকায় কর্মরত সংবাদকর্মীদের নানা বিষয়ে অবহিত করে তাদের অধিকার আদায় ও ভাগ্যোন্নয়নের পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারের অগ্রজ মডেল উপজেলা পেকুয়ায় পর্যটন শিল্পের বিকাশ এবং সুষম উন্নয়ন অগ্রগতি নিশ্চিতে মন্ত্রী মহোদয়ের সর্বাত্মক সহায়তার আবেদন জানিয়ে আগামীতে মন্ত্রীর পেকুয়ায় সফর কর্মসূচী কামনা করেন।

এসময় সাংবাদিক ছগির আজগরী পেকুয়ায় কর্মরত সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা ও সরকারী বেসরকারী সহায়তার সুযোগ সৃষ্টি করে দেয়ারও আবেদন জানান। এসময় তথ্য মন্ত্রী হাসানুল ইনু পেকুয়ার সংবাদকর্মীদের মুক্তিযূদ্ধের চেতনায় অসম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার সারাদেশের সংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও ভাগ্যোন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেন। পরে, পেকুয়ায় কর্মরত সংবাদকর্মীদের পক্ষ থেকে মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট গ্রহনকালে মাননীয় মন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। খবর বিজ্ঞপ্তির।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.