ইতিহাসের সেই কালো দিন আজ (২১ আগস্ট)। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী।
২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার ওই ঘটনায় ৫২ জনকে আসামি করে বিস্ফোরক ও হত্যার দু’টি মামলা করা হয়। বিচার চলাকালেই জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। ফলে তাদের এ মামলা থেকে বাদ দেয়া হয়।
বাকি ৪৯ আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ৩১ জন বর্তমানে কারাগারে রয়েছেন। এর বাইরে তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৮ জন কাগজে-কলমে পলাতক রয়েছেন।
তারেক রহমান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
লুৎফুজ্জামান বাবর: বর্তমানে তিনি কারাগারে অবস্থান করছেন। গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আব্দুস সালাম পিন্টু: আব্দুস সালাম পিন্টু বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
তাজুল ইসলাম: গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় আছেন বলে গুঞ্জন রয়েছ।
হারিছ চৌধুরী: গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন শাস্তি দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নয়।
রেজ্জাকুল হায়দার চৌধুরী: গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আব্দুর রহিম: তিনি ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই-এর সাবেক মহাপরিচালক। এ মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
সাইফুল ইসলাম ডিউক: তিনি খালেদা জিয়ার ভাগ্নে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। ধারণা করা হয়, তিনি সৌদি আরবে পলাতক আছেন।
মোরসালিন ও মুত্তাকিন: বর্তমানে ভারতের তিহার জেলে বন্দি আছে মোরসালিন ও মুত্তাকিন নামে দু’ভাই।
এ টি এম আমিন: তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। মামলায় তাকে পলাতক দেখানো হয়েছে।
সাইফুল ইসলাম: সাবেক এ সেনা কর্মকর্তা বর্তমানে কানাডায় অবস্থান করছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।
এদিকে, দায়িত্বে অবহেলার কারণে ২ পুলিশ প্রধান শহুদুল হক, মোহাম্মদ আশরাফুল হুদা ও অতিরিক্ত পুলিশ প্রধান খোদাবক্স চৌধুরীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। অন্যদিকে, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সাবেক সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান এবং এএসপি আব্দুর রশিদ বর্তমানে কারাগারে আছেন।
আরেক আসামি মালিক মোহাম্মদ হানিফের অবস্থান থাইল্যান্ডে। রায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হরকাতুল জিহাদ নেতা জাহাঙ্গীর বদর সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া হরকাতুল জিহাদ নেতা শফিকুর রহমান, আব্দুল হাই, দেলোয়ার হোসেন জোবায়ের ওরফে লিটন, খলিলুর রহমান ও ইকবাল এদের এখনো হদিস নাই।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.