সাম্প্রতিক....
Home / জাতীয় / তিন মাসে অচল রাস্তা সচল করার নির্দেশ কাদেরের

তিন মাসে অচল রাস্তা সচল করার নির্দেশ কাদেরের

তিন মাসের মধ্যে সারা দেশের বেহাল সড়ক চলাচলের উপযুক্ত করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। রোজার ঈদের আগেই কাঁচপুর, গোমতি ও মেঘনা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মে মাসে রমজান এরপর ঈদ। সব মিলিয়ে ৩ মাস। এই তিন মাসে অচল রাস্তাগুলোকে সচল করতে হবে। ঈদের আগে কাঁচপুর, গোমতি ও মেঘনা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।’

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.