সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগাঁওতে গাড়ী ভাংচুর : আহত-২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগাঁওতে গাড়ী ভাংচুর : আহত-২

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

যানবাহন হেলপারদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগাঁওতে গাড়ী ভাংচুর সহ ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, ২০ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথা নামক স্থানে কক্সবাজার মূখী হানিফ পরিবহণ আর হাইয়েস গাড়ীর হেলপারের মধ্যকার তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঐ হাইয়েস গাড়ীর চালক কৌশলে জোরে সোরে গাড়ী চালিয়ে ঈদগাঁও বাস স্টেশনে ঐদিন বিকাল ৫টার দিকে হানিফ পরিবহণকে দাঁড় করায়। পরবর্তীতে হানিফ গাড়ীর চালক সহ সুপারভাইজারকে ব্যাপক মারধর পূর্বক হানিফ গাড়ী (যার নং-১১-১২৫৮) সামনের ও সাইডের গ্লাস ভাংচুর করে। এ সময় গাড়ীর চালক সাতকানিয়ার মলিয়াবাদের মৃত নুরুল ইসলামের পুত্র বাবুল হোসেন ও সুপারভাইজার চকরিয়া হারবাং এলাকার রুস্তম আলীর পুত্র সায়েম উদ্দীন আঘাত প্রাপ্ত হয়।

এ সময় তাদেরকে স্থানীয়রা ঈদগাঁও মডেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করে।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি আহত হওয়া সায়েম জানান- তাকে মারধর পূর্বক তার কাছ থেকে গাড়ীর বুকিং এর নগদ ১১ হাজার টাকা নিয়ে যায়।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.