আবুল কাশেম, রামু:
কক্সবাজার জেলার রামু’র তেচ্ছিপুল এলাকায় মর্মান্তি সড়ক দুর্ঘটনায় দুই মহিলার করুণ মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ২৮ অক্টোবর বুধবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের তেচ্ছিপুল স্টেশন এলাকায়।
তেচ্ছিপুল ষ্টেশনের এম কে মেডিকেল হলের কর্মচারী প্রত্যক্ষদর্শী নিঞ্জন ধর জানান, রাত সাড়ে ৮টায় আত্মীয়ের বাড়ী থেকে প্রয়োজনীয় কাজ সেরে নিজ বাড়িতে যাওয়ার জন্য গাড়ী থেকে নেমে তেচ্ছিপুল ষ্টেশন থেকে রাস্তা পার হচ্ছিলেন প্রিয়া মল্লিক ও লাকী মল্লিক। এ সময় চট্টগ্রাম মুখী দ্রুতগামী মিনি পিক্আপ দুই পথচারী মহিলা লাকী মল্লিক ও প্রিয়া মল্লিক কে ধাক্কা দেয়। পিকআপটি’র ধাক্কায় ঘটনাস্থলে লাকী মল্লিক (৪০) চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত প্রিয়া মল্লিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের মধ্যে প্রিয়া মল্লিক (১৪) তেচ্ছিপুল মল্লিক পাড়া গ্রামের কাজল মল্লিকের কন্যা ও লাকী মল্লিক (৪০) একই এলাকার সুরেশ মল্লিকের স্ত্রী বলে জানা যায়। লাকী মল্লিক ৪সন্তানের জননী বলে জানা গেছে।
ঘটনার পরপরই রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এই করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘাতক পিকআপটি স্থানীয় রোকজন আটক করেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.