সাম্প্রতিক....
Home / জাতীয় / দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু রবিবার

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু রবিবার

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন রবিবার (৮ এপ্রিল) বিকাল ৫টায় শুরু হচ্ছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেছেন। শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংসদের ২০তম অধিবেশন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। সাংবিধানিক বাধ্যবাদকতার জন্য এ সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় আসন্ন অধিবেশনের মেয়াদ ৫ থেকে ৭ দিন হতে পারে। তবে রবিবার বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদের ২০তম অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।

তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশন বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হতে পারে।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি সংসদের ১৯তম ও ২০১৮ সালের প্রথম অধিবেশন শেষ হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশন ছিল বছরের প্রথম অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলের মোট ২৩৩ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টা ৯ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে গত ২৭ ফেব্রুয়ারি সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.