সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / দিনব্যাপী ছোটন রাজা ও কাইয়ুম উদ্দিনের পৃথক পৃথক গণসংযোগ : ছুটছে ভোট প্রার্থনায় ভোটারের কাছে

দিনব্যাপী ছোটন রাজা ও কাইয়ুম উদ্দিনের পৃথক পৃথক গণসংযোগ : ছুটছে ভোট প্রার্থনায় ভোটারের কাছে


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থী প্রচার প্রচারণা ততই তিব্রতর হচ্ছে। উন্নয়নের স্বপ্ন নিয়ে গ্রাম থেকে গ্রামে, এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে। কোথাও ওঠান বৈঠক, কোথাও পথসভা আবার কোথাও কোথাও কোলাকুলি করে সালাম দিচ্ছেন-খোঁজ খবর নিচ্ছেন; মুরব্বিদের কদমবুচি করছেন; দোয়া চাইছেন-ভোট চাইছেন।

ছোটন রাজার গণসংযোগ :
কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের আস্থার প্রতীক ছোটন রাজা টিউবওয়েল নিয়ে বৃহত্তর ঈদগাঁওতে নির্ঘুম ও বিরতিহীন নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে। ছুটে চলছে ভোটারদের কাছে।

টিউবওয়েল মার্কার সমর্থনে বিশাল এলাকার নানা স্থানে মতবিনিময়, উঠান বৈঠক অব্যাহত রয়েছে। তিনি ঈদগাঁও, জালালাবাদ ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, চৌফলদন্ডী এবং ভারুয়াখালী ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে কোমর বেঁধে। সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি জনগণ ও ভোটারদের ভালবাসায় সিক্ত হচ্ছেন যেখানে সেখানে।

সদর আ,লীগের সাবেক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজার সন্তান পিতা মাতা হারা এতিম আমজাদ হোসেন ছোটন রাজাকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল হয় ভোটার সমাজ। প্রবীন মুব্বীরাও রাজা মিয়ার ছেলে ছোটনকে পেয়ে বুকে জড়িয়ে ধরতেও চোখে পড়ে। এবার ভোটারেরা প্রিয় প্রার্থী ছোটনকে টিউবওয়েল প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশ্বস্থ করে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, সাধারণ মানুষের পরম বন্ধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছোটন রাজা নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। নিবার্চনে বর্তমান সময়ে ফ্যাক্টরে পরিনত হয়ে পড়েছেন ছোটনই।

সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীন জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন গ্রামীন জনপদে। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে মানুষ ছোটন বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।

কাইয়ুম উদ্দিনের প্রচারণা :

এদিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তারুণ্যের অহংকার, ক্লিন ইমেজের অধিকারী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর, সাধারণ মানুষের পরম বন্ধু কাইয়ুম উদ্দিন নিবার্চনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লায় জুড়ে। ২৪ মার্চ দিনব্যাপী খুরুশকুল, পিএমখালী ও ঝিলংজার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ আর পথসভা করেন চশমা প্রতীক নিয়ে কাইয়ুম। এসময় ভোটারেরা কাইয়ুমকে জড়িয়ে ধরে সর্মথন জানান।

ভোটারেরা যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল। মানুষের অধিকার আদায়ের আরেক নাম কাইয়ুম। সদরের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, হাট-বাজার কিংবা দোকান পাটে বর্তমানে জনপ্রিয় হয়ে আলোচনার উঠে আসছে কাইয়ুম উদ্দিনের নাম অসহায় ও খেটে খাওয়া মানুষের মুখে শোভা পাচ্ছে।

চশমা প্রতীকে গণজোয়ার লেগেছে গ্রামীণ জনপদের পাড়া গাঁয়ে। ব্যানার, ফেষ্টুন, লিফলেট এবং কর্মী সর্মথকদের প্রচার প্রচারণায় মুখরিত করে তুলে সবর্ত্রই এলাকা। শিক্ষা, শান্তি ও উন্নয়নের দীপ্ত শপথ নিয়ে দূরন্তপনায় ছুটে যাচ্ছে ভোটার দের কাছে। এক বুক স্বপ্নকে সাথে নিয়ে কাইয়ুম প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। এমনকি হিসেব নিকেশ পুরোটাই পাল্টে গেছে। ৩১শে মার্চ শেষ চমক তারই অনূকূলে আসার সম্ভবনা রয়েছে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সচেতন ভোটারেরা।

কাইয়ুম ঈদগাঁও কমিউনিটি পুলিশের সম্পাদক ও কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছে।এছাড়াও কাইয়ুম কমিউনিটি পুলিশের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, ওয়ার্ড ভিত্তিক মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, অসামাজিক কার্যকলাপের বিরুদ্বে প্রতিবাদ সভা করে সর্বমহলে প্রশংসিত হয়ে সুনাম অক্ষুন্ন রেখেছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.