সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দীর্ঘমাস ধরে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ : ভোগান্তিতে ঈদগাঁওবাসী

দীর্ঘমাস ধরে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ : ভোগান্তিতে ঈদগাঁওবাসী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

দীর্ঘমাস ধরে বন্ধ রয়েছে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম। এতে বৃহত্তর ঈদগাঁওর হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়ার পাশাপাশি সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, রোহিঙ্গা নিবন্ধনের অযুহাতে ২০১৭ সালের ১৯ সেম্পেম্বর বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নসহ গোটা জেলায় জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘ ১৬ মাস ধরে এটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ লোকজন। যার কারণে শিক্ষাঙ্গনে ভর্তি, বিবাহ, জায়গা জমি ক্রয় বিক্রয়, বিদেশ গমন, পাসপোর্টসহ নানা গুরুত্বপূর্ণসেবা থেকে পিছপা হয়ে পড়ে মানুষ।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আনোয়ার এ প্রতিবেদককে জানান, ষোলমাস ধরে এ কার্যক্রম বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েছে লোকজন। তারা দীর্ঘকাল ধরে উপরোক্ত সেবা থেকে বঞ্চিত রয়েছে।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ জানান, অনলাইন জন্ম নিবন্ধন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার দরুণ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামগন্জের লোকজন।

তারা জন্মনিবন্ধন সনদ ছাড়া কোন কিছু করতে পারছেনা। এলাকার লোকজন চেয়ারম্যানের প্রত্যায়ন পত্র নিয়ে প্রয়োজনীর কাজকর্ম সম্পন্ন করে চলছে।

তিনি আরো জানান, বন্ধ হওয়া অনলাইন সিসষ্টেম জন্মনিবন্ধনের বিষয়ে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করা হলেও খুলে দেয়া হয়নি এখনো পর্যন্ত।

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের মতে, দীর্ঘ সময় ধরে অনলাইন জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় এলাকার মানুষ হরেক রকম সমস্যায় রয়েছে। তিনি এটি খুলে দেয়ার দাবী জানান উদ্ধর্তন কর্তৃক্ষের নিকট।

আইটি উদ্যোক্তা ও সচেতন ব্যক্তি আবুল মনছুর আহমেদ জানান, দীর্ঘকাল ধরে জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় নানান অসুবিধায় রয়েছেন এলাকার সর্বশ্রেণী পেশার মানুষজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.