
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, এ শ্লোগানকে ধারণ করে সু-দীর্ঘ আড়াই বছর পর নানা চড়াই উৎরায় পেরিয়ে অবশেষে ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি থেকে মূল কমিটিতে রূপান্তরিত হয়েছে। এই নব কমিটি ১৮ জুন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ স্বাক্ষরিত আগামী এক বছরের জন্য অনুমোদন প্রদান করে।
এ কমিটির সভাপতি হলেন- সংবাদকর্মী আশফাক উদ্দিন আরফাত, সহ সভাপতি ফরহাদুল ইসলাম, হেলাল উদ্দিন, নিখিল দাশ, সাধারণ সম্পাদক শোয়াইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাইমন সাকিল, আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ইমরানুল হক, মোহাম্মদ শাহীন, প্রচার সম্পাদক মোহাম্মদ সিফাত।
উক্ত কমিটির সাবেক আহবায়ক জসিম উদ্দিন মনিরকে ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসাবে মনোনীত করা হয়।
এদিকে নব কমিটির সভাপতি ও সম্পাদক জানান, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গড়ার কাজে অংশ নিতে ইসলামাবাদ ছাত্রলীগ সদা সর্বদা প্রস্তুত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.