
অনলাইন ডেস্ক :
অবশেষে সবার কাছে ভাইরাল হওয়া ভিডিওতে খারাপ ভাষা ব্যবহার করার জন্য গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন সুনেরাহ বিনতে কামাল।
অভিনেতা শরীফুল রাজের ফেসবুক একাউন্টে সুনেরাহসহ তিন অভিনেত্রী ও রাজের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেই সময় সুনেরাহ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।
তিনি বলেন, ‘এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না।’
ভিডিওতে প্রকাশিত ভাষা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, যারা বোঝেন তারা তাকে দোষ দিয়ে কথা বলবে না।
তিনি আরও বলেন, ‘আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি।’
আগামী ঈদে মুক্তি পাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’। এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সুনেরাহ বিনতে কামাল বলেছেন, আমার দ্বিতীয় সিনেমা অন্তর্জালে অভিনয় করে অনেক কিছুই শিখেছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবে। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও এবিএম সুমনসহ অনেকেই। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘ন ডরাই’।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.