সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুঃস্থ ও অসহায় মানুষের সম্মানে ইফতার মাহফিল

দুঃস্থ ও অসহায় মানুষের সম্মানে ইফতার মাহফিল

হামিদুল; হক :

কক্সবাজার হুদা কবিতা মঞ্চ চত্বর প্রাঙ্গণে ১৭জুন মানবতার কল্যাণে কাজ করা সংগঠন সার্চ ফর হিউম্যানিটি বাংলাদেশ এর কক্সবাজার শাখার উদ্দ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই বৃহৎ আকারের মহৎ আয়োজনে প্রায়পাঁচ শতাধীক বিভিন্ন শ্রেণীর অসহায় দরিদ্র মানুষ উপস্থিত হয়েছেন।

এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ উল্লাহ, কক্সবাজার শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোজাম্মেল হক, জিনিয়া জামান, মিজানুর রহমান, সানি দে ও মোঃ শাহজান।

ইফতার মাহফিলে কেন্দ্রিয় কমিটির সদস্য আরিফ উল্লাহ তার বক্তব্যে বলেন, সমাজের এই অবহেলিত মানুষ গুলো আমাদের কাছে বাড়ি গাড়ি চায়না, এরা চায় একটু আন্তরিকতা এবং ভালবাসা। একদিন মানুষের পৃথিবীতে জয় হবে মানবতার। তিনি অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সব পেশাজীবি মানুষের প্রতি আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.