সাম্প্রতিক....
Home / জাতীয় / দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

দুই রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগে দুই রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। লেবানন ও ইরানে নিয়োযিত বাংলাদেশি রাষ্ট্রদূতদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মুজিবর রহমান ভূঁইয়া ও লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারকে গত এপ্রিলে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

এর মধ্যে এ কে এম মুজিবর রহমান ভূঁইয়াকে নৈতিক স্খলনের অভিযোগে এবং আবদুল মোতালেব সরকারকে আর্থিক অনিয়মের অভিযোগে ফিরিয়ে আনা হচ্ছে।

এ বিষয়ে আবদুল মোতালেব সরকার রোববার (৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, গত এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে আমাকে ঢাকায় ফিরতে বলেছে।

সূত্র: somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.