সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সারাদেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালিন বিএনপি- জামাত জোট সরকারের প্রত্যাক্ষ মদদে দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৭ আগস্ট বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাঁও গরু বাজারস্থ এলাকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে স্টেশনে এসে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগ আহবায়ক সাবেক ছাত্রনেতা আবু তালেবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিদ উল্লাহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলার সদস্য আহমদ করিম সিকদার, ফরিদুল আলম, নওশাদ মাহমুদ, সাজ্জাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ। অংশ নেন, উপজেলা আ,লীগের সদস্য জাহাঙ্গীর আলম জানু, অনুপম পাল অনু, নুরুল হুদা, হেলাল উদ্দিন সিকদার, সাহাব উদ্দিন, সেলিম বাবুল, মনজুর আলম, সাইফুল হক, হাসান আলী, আবদুল কুদ্দুস মাখন, টুটুল, যুবনেতা এনাম রনি, সাহেদ কামাল সহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.