সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ঈদগাঁও বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করলো ব্লাড ডোনার সোসাইটি

দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ঈদগাঁও বাজার পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করলো ব্লাড ডোনার সোসাইটি

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁও বাজারে চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ শ্লোগানে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির দেড় শতাধিক স্বচ্ছাসেবীরা। ২৩ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঈদগাঁও বাসষ্টেশনস্থ ন্যাশনাল হাসপাতাল হয়ে র্যালী সহকারে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এসে সমবেত হয়। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অভিযান উদ্বোধন করেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো রেজাউল করিম, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ছাত্রনেতা ইরফানুল করিম, আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া ব্যক্তিত্ব উজির আলী। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তম ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির পরিচালক মামুনর রশিদ মিশুক।

উদ্বোধনী পর্ব শেষে দশটি টিমে ভাগ হয়ে প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবী ঈদগাঁও বাজারের পুরো ডিসি সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

তাদের এ নান্দনিক কর্মকান্ড দেখে বাজারের লোকজন ব্লাড ডোনারের স্বেচ্ছাসেবীদেরকে অভিবাদন ও শুভেচ্ছা জানান।

এ অভিযানে অংশ নেন, খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি, রামু ব্লাড ডোনারস এসোসিয়েশন, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি, ইউনিটি ব্লাড ব্যাংক বাংলাদেশ, ইসলামাবাদ ব্লাড ডোনার সোসাইটির সেচ্ছাসেবীরা।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিহারের মাধ্যমে নিজের উন্নত মানসিকতার পরিচয়সহ নোংরা বাঙালীর খেতাব মুক্ত করে নিজেদেরকে পরিচ্ছন্ন ও উন্নত মানসিকতার পরিচয়ে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় তুলে ধরতে। চলো পরিহার করি যত্রতত্র ময়লা ফেলার নোংরা অভ্যাস এবং পরিচ্ছন্ন হই মানসিকতার। চলো গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ।

উল্লেখ্য, ঈদগাঁও বাজারে এই প্রথম বারের মত এলাকার কিছু তরুণ প্রজন্মরা এ কাজে এগিয়ে আসায় চমক সৃষ্টি করেছে বাজারবাসীর মাঝে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.