সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি হলেন আয়ুব

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি হলেন আয়ুব

ayubul-islam-adv

প্রেস বিজ্ঞপ্তি :

দেশের পাঠক প্রিয় ও শীর্ষ স্থানীয় দৈনিক-বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মোহাম্মদ আয়ুবুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ১৪ নভেম্বর তাঁর নিয়োগ পত্রে স্বাক্ষর করেছেন। এর পরই সাংবাদিক আয়ুব নিয়মানুযায়ী যোগদান পত্র পাঠিয়ে দেন।

দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিনে যোগদান প্রসংগে সাংবাদিক আয়ুব এক প্রতিক্রিয়ায় জানান- ‘ভাল লাগছে দেশের পাঠক প্রিয় দৈনিকে নিয়োগ লাভ করে। পত্রিকার সম্মান রক্ষার পাশাপাশি কক্সবাজারের উন্নয়ন সাংবাদিকতায় নিজকে সচেষ্ট রাখবো।’ তিনি পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.