
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম আকস্মিক ৩ মার্চ বিকেলে ঈদগাহ রিপোর্টাস সোসাইটির নিজস্ব কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, নির্বাহী সদস্য আশফাক উদ্দিন আরাফাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেল উদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম, ছাত্রনেতা কাজী আবদুল্লাহ, শাহরিয়ার সেজান, শাহাব উদ্দিন, ফরহাদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, সায়েম, নজরুল, নয়নসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
শেষে এ সাবেক ছাত্রনেতা সংগঠনের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সমাজের অপশক্তির বিরুদ্ধে কলম সৈনিকদের এগিয়ে আসার আহবান জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.