সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / দ্বীপবাসীকে চলাচলের দূর্ভোগ থেকে বাঁচাতে এগিয়ে এলেন আ’লীগ নেতা হাবিবুর

দ্বীপবাসীকে চলাচলের দূর্ভোগ থেকে বাঁচাতে এগিয়ে এলেন আ’লীগ নেতা হাবিবুর

Giasuddin Bolo 10-11-2015 (news & 3pic) f1 (3)গিয়াস উদ্দীন ভুলু; টেকনাফ :

কক্সবাজার জেলার টেকনাফ থেকে শাহপরীরদ্বীপ যাতায়ত সহজ করতে ভাঙ্গা বেড়ীবাঁধ কাজে এগিয়ে এলেন সাবরাং ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান। ১০ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে তার অর্থায়নে সাবরাং নয়াপাড়া বেড়ীবাধের পার্শ্বে গভীর গর্তে ইট, বালি ও বেড়া দিয়ে শ্রমিকরা কাজ শুরু করেন। তার পাশাপাশি বেড়ীবাঁধের বিভিন্ন অংশে খানাখন্দ মেরামত করা হচেছ।

ওইদিন বিকালে সাবরাং ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান কাজ পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে তিনি জানান, নাফনদীর ভাঙ্গা বাঁধের কারনে এলাকাবাসী কষ্টের মধ্যে রয়েছে। এলাকাবাসী কষ্ট লাগবে নিজ উদ্যোগে ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামত করবেন বলে জানায়।

এ সময় উপস্থিত ছিলেন শাহপরীরদ্বীপ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির উল্লাহ, শাহপরীরদ্বীপ যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আমিন, ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।Giasuddin Bolo 10-11-2015 (news & 3pic) f1 (1)

এদিকে শাহপরীরদ্বীপের সড়ক ভাঙ্গার কারনে প্রতিবছর বর্ষা শেষে দ্বীপবাসী নাফনদী বেড়ীবাঁধ দিয়ে যাতায়ত করত। বর্তমানে নাফনদীর ভাঙ্গা বাঁধের কারনে অনেকদিন ধরে দ্বীপবাসী সরাসরি যান চলাচল করতে পারেনি। তবে যান চলাচল করতে না পেরে ওই এলাকার ৪০ হাজার জনগোষ্টীকে দূর্ভোগ পৌহাতে হচ্ছে। সম্প্রতি টেকনাফ ও শাহপরীরদ্বীপের সিএনজি শ্রমিকরা যান চলাচলে তাদের নিজ উদ্যোগে কিছু কাজ করলেও অনেক কিছু অসমাপ্ত রয়ে যায়। বর্তমানে শাহপরীরদ্বীপ নাফনদী বেড়ীবাঁধের ভাঙ্গন সমূহ মেরামত করার ফলে জনগণের দূর্ভোগ অনেকটা লাঘব হবে।

স্থানীয়রা জানান, সাবরাং ও শাহপরীরদ্বীপে অনেক নেতা রয়েছে। তাদের নজরে এ সব মানুষের কষ্ট সামনে আসেনা। তবে হাবিব মেম্বার এলাকায় এসে মানুষের কষ্ট নজরে আসার জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.