
ফুলকোর্ট রেভারেন্স-এ বক্তব্য রাখছেন জেলা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ
প্রেস বিজ্ঞপ্তি :
এডভোকেট নজরুল ইসলাম-১ এর মৃত্যুতে নির্ধারিত ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা জজ মহোদয় খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। মরহুম এডভোকেটের জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন। জেলা জজ মহোদয় সমাপনী বক্তব্য প্রদানে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এডভোকেট মোহাম্মদ নেজামূল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
অতঃপর জেলা ও দায়রা জজ বাহাদুর এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টার সময় মরহুম নজরুল ইসলাম এডভোকেট’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আরম্ভ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন যথাক্রমে এডভোকেট মোহাম্মদ আহসান উলাহ, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, এডভোকেট সৈয়দ আলম, এডভোকেট মোহাম্মদ কাসেম আলী, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, এডভোকেট আব্বাছ উদ্দিন চৌধুরী, এডভোকেট শাহাব উদ্দিন-৩, এডভোকেট ইব্রাহীম খলিল, এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট আবদুল বারী-১, এডভোকেট মোহাং আহমদ কবির, এডভোকেট রেজাউল করিম, এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, মরহুম নজরুল ইসলাম এডভোকেট এর পরিবারের পক্ষ থেকে একমাত্র পুত্র এইচ.এম আসিফ হায়দার। সভা শেষে মরহুম নজরুল ইসলাম এডভোকেট এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবুল আলা।
উল্লেখ্য, নজরুল ইসলাম এডভোকেট দীর্ঘদিন ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে ২০ সেপ্টেম্বর রাত ১০.১৫ মিনিটের সময় কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়াস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। পরদিন ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪.০০ টায় বড় মহেশখালীর নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে বড়মহেশখালীর ছোট কুলাল পাড়া পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.