সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নতুন কোস্টাল রেডিও স্টেশন এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান

নতুন কোস্টাল রেডিও স্টেশন এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী শাজাহান খান

কুতুবদিয়ায় হবে আধুনিক পর্যটন নগরী

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

সেদিন আর বেশি দূরে নয়,কুতুবদিয়া-ই হবে আধুনিক পর্যটন নগরী। যা আজ দৃশ্যমান। শুধু তাই নয় দ্বীপের পশ্চিম সীমান্তে গভীর সমুদ্র বন্দর স্থাপন করে এখানকার মানুষের কর্মসংস্থান ও জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর।এ জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় ছাড়া বিকল্প কিছু নেই। শুক্রবার (১৬ মার্চ) “জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কুতুবদিয়া লাইট হাউজ আধুনিকায়ন ও নতুন কোস্টাল রেডিও স্টেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন শীর্ষক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপরোক্ত কথা বলেন।

নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাও: জাকারিয়া। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, কুতুবদিয়া-মহেশখালীর সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম ১০ আসনের সাংসদ এম.এ লতিফ, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আ‘লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, উপজেলা নির্বাহি অফিসার সুজুন চৌধুরী, জেলা মহিলা আ‘লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ, উপজেলা আ‘লীগের সভাপতি আওরেঙ্গজেব মাতবর প্রমূখ।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নতুন কোস্টাল রেডিও স্টেশন স্থপনে ভিত্তিপস্তুর ফলক উন্মাচন করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.