
অনলাইন ডেস্ক :
নতুন বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীদের অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাংলাদেশের সকল হজ ও ওমরাহ এজেন্সিকে জরুরি নোটিশ দিয়েছে সৌদি সরকার।
বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করেছে তারা। বরং এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা না হলে কেউ হজ ও ওমরাহর জন্য ভিসা পাবেন না।
বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশস্থ সৌদি দূতাবাস এক জরুরি নোটিশে এসব কথা জানায়।
এতে বলা হয়, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কনস্যুলার সেকশন বাংলাদেশের সকল হজ ও ওমরাহ অফিসের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি (বায়োমেট্রিক সিস্টেম) চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি হাজিদেরকে বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে গুগল প্লে অথবা আইওএস হতে (সৌদি ভিসা বায়ো) নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। যা আগাম ২৮/৫/১৪৪৩ হিজরি মোতাবেক ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে।
নতুন রেজিস্ট্রেশন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রী (আঙ্গুলের ছাপ এবং একটি ছবি) নিবন্ধন করানোর জন্য ইতোপূর্বে হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে লিংকসহ জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীগণ উক্ত অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোন ভিসা পাবেন না।
হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদেরকে উক্ত তারিখের পর নির্ধারিত লিংকের মাধ্যমে উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.